
মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি নির্জন রাস্তায় ব্যানার নিয়ে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
৩৮ সেকেন্ডের মিছিলের ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সদস্য ও মাদারীপুর পৌর শাখার সভাপতি নোবেল ব্যাপারী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল বের করেন বেশ কয়েকজন যুবক। তাঁদের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের সরদার কলোনির সড়কে কয়েকজন তরুণ মাস্ক পরে দাঁড়ানো ছিল। হঠাৎ তাঁরা একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সর্বোচ্চ ৫ মিনিট স্থায়ী ছিল। সবার মুখে মাস্ক ছিল, তাই কারও চেহারা চেনা যায়নি। তাঁদের মিছিলটি তোতা সড়কে গিয়ে শেষ হয়ে যায়। পরে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কি না, আমার জানা নেই। তবে তাঁরা লুকিয়ে শহরের নির্জন স্থান বা অলিগলিতে চোরের মতো মিছিল করে থাকতে পারেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। আজ বুধবার সকালে রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।
৩ মিনিট আগে
জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগেও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কয়েক দফা তাঁর জামিন...
১৮ মিনিট আগে
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
২৮ মিনিট আগে