রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন (৮) নামে এক শিশু মারা গেছে। সে রাস্তায় ও বাসে হেঁটে হেঁটে নামাজ শিক্ষার বই বিক্রি করত।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্থান আহাদ পুলিশবক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল পৌঁনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান বলেন, ‘শিশুটি বাসে ফেরি করে নামাজ শিক্ষার বই বিক্রি করতো। বিকেলে আহাদ পুলিশবক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনের রাস্তায় জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাসের পিছনে দাঁড়িয়ে ছিল। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস পিছনের দিকে এসে ওই শিশুটিকে জৈনপুর বাসের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিশু। দেখতে পেয়ে পথচারীরা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আসেন সুমনের সৎ বাবা আব্দুস সামাদ। তিনি বলেন, ‘সুমনের বাবা আলমগীর কয়েক বছর আগে মারা গেছেন। এরপর সুমনের মায়ের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের সঙ্গে গুলিস্তান স্টেডিয়াম এলাকায় থাকতো সুমন। বাসে হকারি করে নামাজ শিক্ষার বইসহ বিভান্ন বই বিক্রি করত। তারা নিজেরাও হকারি করেন। বিকেলে খবর পান, দুই বাসের মাঝে চাপা পড়েছে সুমন। পরে হাসপাতালে এসে সুমনের মরদেহ পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘গুলিস্থান থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই শিশুকে হাসপাতালে নিয়া আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ পথচারীরা জানান, ‘ওই শিশু দুই বাসের মধ্যে চাপা পরেছিল।’
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস বলেন, ‘ঘটার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমনের মরদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

রোববার দিবাগত রাত সাড়ে ১২টা। উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি সালমা আক্তার। মাত্র দুদিন আগে তিনি সন্তান প্রসব করেছেন। হঠাৎ রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন। রাত বিরাতে এমন অবস্থায় জরুরি রক্ত যোগাড় করতে গিয়ে যখন দিশেহারা স্বজনরা, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভাব ডা. কবির হোসেনের।
২ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৫ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ
৭ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
১৬ মিনিট আগে