
আগামী ৫মে পর্যন্ত ঢাকা কলেজের আবাসিক হল বন্ধ ঘোষণা ও আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। এ ঘোষণার সঙ্গে সঙ্গে একাডেমিক ভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
জানা যায়, এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন লেখক।
লেখক ভট্টাচার্য ঢাকা কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগের কোন কমিটি নেই ঢাকা কলেজে, তাই ব্যবসায়ীরা আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। তোপের মুখে লেখক অধ্যক্ষের সঙ্গে মিটিংয়ে বসেন বলে জানা যায়।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে