
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে ঘরমুখী মানুষের সংখ্যা ও গণপরিবহন। যানবাহনের অতিরিক্ত চাপ সত্ত্বেও মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। ফলে উত্তরাঞ্চলের প্রায় ২৩টি জেলার মানুষ নির্বিঘ্নে, দুর্ভোগ ও ভোগান্তিহীনভাবে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছেন।
এদিকে যমুনা সেতু দিয়ে গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এটি চলতি বছর এই সেতুতে আদায় হওয়া টোলের রেকর্ড।
আজ শনিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল অংশের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জ অংশের সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পার হয়েছে, তাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
গত বছরের জুনে একই সময়ে যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছিল এবং ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পার হয়েছিল, যা সেতুর ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপার হয়েছে। তিনি বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর উভয় প্রান্তে ফাস্ট ট্র্যাকসহ ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে সেতুর উভয় পাশে মোটরসাইকেল পারাপারের জন্য চারটি বুথ রয়েছে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে।
১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করছে। স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতুটি দিয়ে পারাপার হয়। তবে ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে