Ajker Patrika

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

ঢামেক প্রতিবেদক
রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাতের এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—ইসমাইল হোসেন (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) এবং নাইমুল (৩০)। তাঁরা সবাই ওই টেক্সটাইল মিলে কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

দগ্ধ শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, রাতে কারখানায় কাজ করার সময় হঠাৎ করেই এয়ার কম্প্রেসারটি বিস্ফোরিত হয়। এতে আকস্মিক আগুনে তাঁদের শরীর ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ পুড়ে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কারখানা থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ ও নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, দগ্ধ চারজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত