Ajker Patrika

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে সোবহানবাগের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত ৯টা ১৫ মিনিটে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওসি আরও বলেন, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে ঘটনাস্থলটি কাফরুল থানা এলাকায় হওয়ায় এ ঘটনার তদন্ত করবে সংশ্লিষ্ট থানা।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত