
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে স্বপন মেম্বার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তিনি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি। গতকাল বুধবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১০ সূত্রে জানা যায়, প্রাক্তন স্বামীর সঙ্গে মামলাসংক্রান্ত বিষয়ে আপসের আশ্বাস দিয়ে গত ১০ জুন রাত ৮টার দিকে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন স্বপন মেম্বার। এরপর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের প্রেসক্লাবসংলগ্ন একটি বন্ধ ঘরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে ওই নারীর ছবি ধারণ করেন তিনি। এ সময় ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন স্বপন। পরে একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি।
র্যাব আরও জানায়, ওই নারী পরে স্বপনের বাড়িতে বিচার চাইতে গেলে তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন স্বপন মেম্বার ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ওই নারী আদালতে দুটি পৃথক পিটিশন করেন। আদালতের নির্দেশে শ্রীনগর থানায় দুটি মামলা হয়। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০-এর অধিনায়কের কাছে আসামিকে গ্রেপ্তারের অনুরোধ জানালে বিষয়টি আমলে নিয়ে অভিযানে নামে র্যাব।
গতকাল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে র্যাব-১০-এর একটি বিশেষ দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক স্বপন মেম্বারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার স্বপন মেম্বারকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
২ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ ঘণ্টা আগে