
৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্ত্রী অপরাজিতা হক ও মেয়ে শাবাবা ইশায়াত হকের ১১টি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৮৯ লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদন থেকে দেখা যায়, সাংবাদিক মোজাম্মেল হক বাবুর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আটটি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৬৬ লাখ, অপরাজিতা হকের দুটি ব্যাংক হিসাবে থাকা ২২ লাখ এবং শাবাবার একটি ব্যাংক হিসাবে থাকা এক লাখ টাকা অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বেশ কিছু অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংকে থাকা ওই সব অস্থাবর সম্পদ অর্জনের কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হচ্ছে—যা মানি লন্ডারিংয়ের অপরাধ।
এই অভিযোগ অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযুক্তরা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। হস্তান্তর বা স্থানান্তর করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

গোপালগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে
২৫ মিনিট আগে
জামালপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নূরনবী হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে জান্নাতুল (১৪) এবং আরেক বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হন।
১ ঘণ্টা আগে
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ২৫ (ক)–এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
১ ঘণ্টা আগে
সকালে মেয়ের পাসপোর্টের কাজে মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হলে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে সজীব তাঁর মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন। তিনি গতি বাড়িয়ে চলে যেতে চাইলে আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে সজীব শিশুকন্যার হাত টেনে ধরেন এবং তার মাথায় আঘাত করেন।
১ ঘণ্টা আগে