
জাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক পরোয়ানা জারির এই নির্দেশ দেন। অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন—ইউনাইটেড হাসপাতালের এফসিএ মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
গত ২৮ আগস্ট ইউনাইটেড হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি ফরিদুর রহমান খান এই মামলা করেন। ওই দিন আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আরজি থেকে জানা যায়, ফরিদুর রহমান খান দীর্ঘ ১৫ বছর ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন ২০২০ সালের মে মাসে হাসান মাহমুদ রাজাসহ মামলার অন্য তিন আসামি ফরিদুর রহমানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। এরপর প্রতিষ্ঠানটিতে ফরিদুর রহমানের থাকা ১ লাখ ২০ হাজার ১৬৫টি শেয়ার এজাহারনামীয় আসামিরা দখল করেন। সে সময় প্রতিটি শেয়ারের জন্য ১ হাজার টাকা হিসেবে মোট ১২ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আসামিরা কোনো টাকা দেননি। এরপর থেকে ফরিদুর রহমান খানের শেয়ারের পাওনার বিপরীতে লভ্যাংশ না দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করা হয়।
এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ফরিদুর রহমান খানকে অবহিত না করে ইউনাইটেড হাসপাতালের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
দক্ষিণ পীরেরবাগের ভাঙ্গাব্রিজসংলগ্ন সাজেদা মোটরসের সামনে একটি পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে চালককে থামার সংকেত দেওয়া হয়।
২০ মিনিট আগে
সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে