
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে সৌন্দর্যবর্ধন ও চলাচলের সুবিধার্থে ৬১৫টি ডেকোরেটিভ পোল (আলংকারিক খুঁটি) স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার (২৩ আগস্ট) বিকেল দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডিএনসিসির স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, ‘রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের যাতায়াত ও চলাচলের সুবিধার পাশাপাশি নগরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ৬১৫টি ডেকোরেটিভ পোল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। এর মাধ্যমে নগরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।’
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা শহরের সৌন্দর্যবর্ধনে ডেকোরেটিভ পোল স্থাপনের বিষয়ে কাজ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। প্রতিটি শহরকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। জনগণের করের অর্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে এ কাজে নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
‘ক্লিন ঢাকা’ ও ‘গ্রিন ঢাকা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিদিন কাজ চলছে উল্লেখ করে ডিএনসিসির প্রশাসক জানান, তেজগাঁও অঞ্চলের প্রতিটি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধসহ নগরবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এসব কার্যক্রমে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। তিনি আরও বলেন, ‘নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই মিলে এই শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।’

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪৭টি ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মামলার খরচ জোগাতে মাদক ব্যবসার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
৫ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৬ মিনিট আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল ৭টার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি ৮টার সময় গাড়িতে ওঠেন। ৭টার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
৩০ মিনিট আগে