Ajker Patrika

বিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১: ১৪
বিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে
অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

আজ রোববার সকালে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হতে পারে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ। ওই বছরের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এ সময় সামরিক বাহিনীর সাবেক আরও কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত