Ajker Patrika

সিদ্ধেশ্বরী থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিদ্ধেশ্বরী থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
আনোয়ার পারভেজ টিংকু। ছবি: ডিএমপি

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার পারভেজ টিংকুকে (৫৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত