
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুপক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
এর আগে শনিবার বিকেল থেকেই উপজেলার মেথিকান্দা এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত অন্যদের নাম জানা যায়নি। লিয়াকত আলী ওরফে লাইক্কা মিস্ত্রির বাড়ির নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২২ জুন নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া। এ ঘটনায় হযরত আলী ওরফে হরজুর সমর্থকদের সঙ্গে লিয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ আবার নতুন করে দেখা দেয়। এরই জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে লিয়াকত আলীর সমর্থকদের ওপর রুবেলের সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এতে উভয়পক্ষের চারজন আহতসহ একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি লিয়াকত আলীর সমর্থক বলে জানা গেছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে