
রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে। এরই মধ্যে আব্দুল্লাহপুরে বসানো চেক পোস্ট তল্লাশি শুরু হয়েছে।
রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে বুধবার (২৬ জুলাই) রাত ৮টা থেকে চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি। যদিও রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।
সরেজমিনে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর সড়কের মাঝে ব্যারিকেড দিয়ে পুলিশকে মালবাহী ট্রাক, লড়ি ও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ছাড়া সব যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'রাত ৮টা থেকে ২টা পর্যন্ত প্রায় আড়াই শতাধিক বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হয়েছে। চেক করা এসব গাড়ির মধ্যে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন গাড়ি রয়েছে।'
তিনি বলেন, 'বিভিন্ন গাড়ি চল্লাশি করা হলেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। তবে বিকেলে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যবসায়ী তারেককে গ্রেপ্তার করা হয়েছে। দিনের বেলাতেও ঢিলেঢালাভাবে চেকপোস্ট কার্যক্রম চলেছে।'
ওসি নাসির উদ্দিন আরও বলেন, 'আমাদের চেকপোস্ট সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিনিয়ত চলে। তবে বিশেষ কারণে এবং বিশেষ বিশেষ সময়ে জোরদার করা হয়।'

পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
৩২ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে