
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
আজ রোববার ফেসবুকে দেওয়া এক পোস্ট সারজিস আলম লেখেন, ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই!
১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।
২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।
৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।’

জ্বর নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ডেঙ্গু নির্ণয়ের সব পরীক্ষা হাসপাতালে করা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের। পাশাপাশি প্রয়োজনীয় কিছু স্যালাইনও বাইরে থেকে কিনতে হচ্ছে।
৯ মিনিট আগে
২০০৭ সালের ১৪ মে রাতে কাজ শেষে মা মাহমুদা বেগম ও মেয়ে দুলালী বেগম একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে গোবিন্দগঞ্জের চক শিবপুর গ্রামের আলেক উদ্দিনের বাড়ির কাছে আগে থেকে ওত পেতে থাকা বিরাজ আলীসহ আরও দুই থেকে তিনজন তাঁদের পথরোধ করেন।
২৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া এলাকার এলিট পেট্রলপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক...
১ ঘণ্টা আগে
জামালপুরের ইসলামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরিয়ে দিতে জালিয়াতির মাধ্যমে দুই ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তরের অভিযোগ উঠেছে। নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সহোদর।
১ ঘণ্টা আগে