
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার এবং সমাজকে এগিয়ে আসতে হবে। মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়।
আজ মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ীতে আয়োজিত মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’ (বাসক) এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রশাসক মো. আবদুস সালাম আক্ষেপ করে বলেন, আগে প্রতিটা এলাকায় সামাজিক শাসনব্যবস্থা ছিল। কারও ছেলে–মেয়ে অন্যায় করতে হিসাব করত! বাবা, মা, বড় ভাই, চাচা, মুরুব্বিদের সম্মান করত। তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়াটাই ছিল অনেক ভয়ের। সেই শাসনব্যবস্থা বা সম্মান–শ্রদ্ধা সমাজে না থাকাতেই আজকে যুব সমাজ ধ্বংস হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিতির উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমি মাত্র ২ মাস হয় আসছি। প্রশাসক হলো সাময়িক সময়ের জন্য। এই সাময়িক সময়ে আমি কি সবকিছু দিতে পারব? আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে মেয়র নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিতে পারি–জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়নসহ আপনাদের চাহিদা মোতাবেক সেবা দিতে পারব।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার সংস্থার উপদেষ্টা তুহিনুর রহমান ওরফে নুরু হাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল রোববার রাতে নেত্রকোনার বারহাট্টা থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মানিক মিয়াকে জেলা শহর থেকে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, মানিক উপজেলার নৈহাটী এলাকার বজলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মারামারি, জখম, ধর্ষণসহ ৯টি মামলা বিচারাধীন।
১৮ মিনিট আগে
তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে।
২৯ মিনিট আগে
নাটোরে লিচু ও আম আহরণের সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ১৭ মে থেকে জেলায় উৎপাদিত মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে। এ ছাড়া ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে গাছ থেকে ১৪টি জাতের আম আহরণ করতে পারবেন জেলার চাষি ও ব্যবসায়ীরা।
৩৩ মিনিট আগে
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে ‘জুলাইয়ের পরাজয়’ বলে মন্তব্য করেছেন তাঁর বোন মাসুমা হাদি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশায় দিন কাটাচ্ছে বলে জানান তিনি। আজ সোমবার (১১ মে) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদি স্মৃতি মঞ্চের...
১ ঘণ্টা আগে