
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
এপিবিএন জানায়, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাঁদের আটক করেন।
পরে তাঁদের শরীর তল্লাশি করে মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে ২১ ও ২২ ক্যারেটের সোনা রয়েছে। সোনার মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব সোনা বাংলাদেশে আনা হয়েছে। পুলিশ বলছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।
এপিবিএন জানিয়েছে, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ও অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় অবৈধভাবে সোনা দেশে এনে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এর মাধ্যমে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে এপিবিএন আপসহীন। চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে সোনা ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে সাতজনকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীপক চন্দ্র শীল (৪৭) কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের
১৮ মিনিট আগে
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ থেকে আইনটি বাতিল ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
২৯ মিনিট আগে
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা প্রতিটি উপজেলায় নতু উদ্যোক্তা তৈরি কাজ করছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ
৩১ মিনিট আগে