দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও রাজধানীর অনেক কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের দেখা যায়নি। ঢাকা-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে এই পরিস্থিতি দেখা গেছে। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্রটির ৪টি বুথের মধ্যে ৩টিই পুরুষ ভোটারদের জন্য। যার সবগুলোতে নৌকা, টেলিভিশন (বিএনএফ) ও কাঁঠাল (বাংলাদেশ জাতীয় পার্টি) প্রতীকের এজেন্ট আছে।
এ প্রতিবেদক এ আসনের আরও ছয়টি কেন্দ্র ঘুরে দেখেন। সেখানেও তিন প্রতীকের এজেন্ট দেখা গেলেও জাতীয় পার্টির লাঙলের কোনো এজেন্ট পাওয়া যায়নি। বেলা ১০টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের। তবে এজেন্ট না থাকার বিষয়টি অস্বীকার করেছেন জাতীয় পার্টির তিনি।
কাজী আবুল খায়ের দাবি করেন, পুরুষ কেন্দ্রে এজেন্ট আছে। গতকাল বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মহিলা এজেন্টেরা কেন্দ্রে আসেননি। ৯ নম্বর বুথের প্রিসাইডিং কর্মকর্তা সাবধান আলী জানান, তাঁর কেন্দ্রে তিনজন প্রার্থীরই এজেন্ট এসেছে। ৮ নম্বর বুথের প্রিসাইডিং কর্মকর্তা মাহে আলমও একই কথা জানান। পুরুষ বুথের (১০ নম্বর) প্রিসাইডিং কর্মকর্তা রাজেশ কুমার পালও একই কথা জানা।
তবে কাজী আবুল খায়েরের কাছে, ‘আমরা তো কেন্দ্রে এজেন্ট দেখিনি’—এমন বিষয় উল্লেখ করা হলে তিনি বলেন, ‘আমিতো দেখেছি এজেন্ট আছে।’
এদিকে, গত ৬ জানুয়ারি পর্যন্ত নানা অভিযোগ ও অসন্তোষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী মাঠ থেকে একে একে সরে দাঁড়িয়েছেন বা দাঁড়াচ্ছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, তরিকত ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থিতা প্রত্যাহারের তালিকায় অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। সর্বশেষ গতকাল শুক্রবার প্রার্থিতা প্রত্যাহার করেছেন চারজন প্রার্থী। সব মিলিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৩ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনই জাপার।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে