
অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর রাইডাররা অ্যাপসের মাধ্যমে না গিয়ে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছেন এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় নীতিমালা অমান্য করে যাঁরা এই সেবা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে এসংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণের জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ করে দিয়েছে। নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করে, রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সমপরিমাণ ভাড়া আদায় করার শর্ত রয়েছে। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কতিপয় মোটরযানচালক ওই নীতিমালা ও শর্তাদি না মেনে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা লঙ্ঘন এবং চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, মোটরযানচালক এবং সেবা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং রাইড শেয়ারিং শাখায় জানানোর জন্য অনুরোধ করেছে সংস্থাটি। একই সঙ্গে অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণ না করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে বিআরটিএ।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে