
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে হাজার কোটি টাকার ‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ প্রকল্পের কী হবে, এ ব্যাপারেও তৈরি হয়েছে জটিলতা।
নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগপ্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এই স্টেডিয়াম নির্মাণে নতুন সরকার কী চিন্তা-ভাবনা করছে সেটি এখন গুরুত্বপূর্ণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন এটা সম্পর্কে বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন বিরোধিতা করেছেন। তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত আগামী বোর্ড সভায় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাব আমরা।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অনেকটা অনিশ্চয়তার মুখে। আগামীকালের মধ্যে চূড়ান্ত জানাতে হবে আইসিসিকে। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। এটা একটা সমস্যা দেখছেন নিজাম উদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা, মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি এখন রাষ্ট্রীয় বললেন তিনি, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১ ঘণ্টা আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
১ ঘণ্টা আগে