পুরান ঢাকার সূত্রাপুরের কাগজীটোলা এলাকায় একটি বাসায় বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের সবাই একে একে মারা গেছে। ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজীটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সবশেষ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন (৪০)।
এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনের তিন সন্তান—দেড় বছরের আয়েশা, রোকন (১৪) ও তামিম (১৮) মারা যান। আর দগ্ধ স্ত্রী চাঁদনী (৩৫) গত বুধবার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় যাওয়ার পথে মারা যান।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাঁর দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।
আজ রাতে রিপনের মামা জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। গত বুধবার দুই ছেলের (রোকন ও তামিম) মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি। বাড়ি যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় চাঁদনীর। পরে বাড়িতে তাদের লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, সূত্রাপুর কাগজীটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
এর আগে আজ সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে গত বুধবার বাড়ি চলে যান।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে