
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৬ হাজার নারী অভিবাসী হয়েছেন বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এসেছে। বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৮৫ হাজার ৭৯৪ জন নারী অভিবাসন করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ৮৬ হাজার ২৫০ জন নারী অভিবাসন করেছেন।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অভিবাসী নারী শ্রমিকের অধিকারবিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছেন অভিবাসী কর্মী কল্যাণ ফাউন্ডেশনের (ওকাফ) চেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি। তিনি বলেন, নারী শ্রমিকদের অভিবাসন নিরাপদ ও সহজ করে তুলতে সরকারের সব সংস্থা, আইএনজিও, এনজিও এবং সিবিওদের আরও সচেতন ও তৎপর হতে হবে।
লিখিত বক্তব্যে সৈয়দ মাহবুব এলাহি চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিদেশফেরত নারী অভিবাসীদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ, নারী অভিবাসন বিষয়ে সংবাদমাধ্যমের প্রচার, নারী অভিবাসী সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, বিদেশফেরত নারী অভিবাসীর অবস্থা, কোভিড ১৯-এর প্রভাব, কোভিড-১৯-এর প্রভাবের ফলে নেওয়া উদ্যোগ, নারী অভিবাসীর জন্য ন্যায়বিচারের আহ্বান, গন্তব্য দেশে নারী অভিবাসীদের হয়রানি ও নির্যাতন, ইতিবাচক মিডিয়া রিপোর্টিং ইত্যাদি তুলে ধরেন।
সৈয়দ মাহবুব এলাহি বলেন, ‘একজন মানুষ কখনো অবৈধ হতে পারে না। তার যাওয়াটা হয়তো আনডকুমেন্ট হতে পারে, কাজের মেয়াদ শেষ হতে পারে। সুতরাং তাদের নিয়ে লেখার ক্ষেত্রে তারা অবৈধ এভাবে লেখা ঠিক নয়।’ মানুষকে ছোট করে এমন কোনো ভাষা বা শব্দ না লেখার আহ্বান জানান সৈয়দ মাহবুব এলাহি।
সংবাদ সম্মেলনে নারী অভিবাসীদের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন আইনজীবী ফরিদা ইয়াসমিন। এ ছাড়া সিডব্লিউসিএসের সভাপতি ইসরাত শামীম বলেন, ‘অভিবাসী নারীরা এসে বলেন, আমরা জানি না সঠিক তথ্য কোথায় আছে। ওরা যদি সঠিক উপায়টা জানত, তাহলে ওরা দালালের মাধ্যমে গিয়ে বিপদে পড়ত না। তারা বিপদে পড়ার আগেই তাকে তথ্য দিতে হবে। বেশির ভাগই বলে রিক্রুটিং এজেন্সি কি, তারা এটা জানে না। এটা তাদের জানাতে হবে। যারা ক্ষতিগ্রস্ত শুধু তাদেরই নয়, যারা সফল তাদের গল্পও গণমাধ্যমে তুলে ধরা উচিত বলে উল্লেখ করেন তিনি।
সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে