আগামী ৪ নভেম্বর মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন দুপুর আড়াইটায় উদ্বোধন করবেন। পরদিন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। তবে শুরুতে শুধু চার ঘণ্টা চলবে এই পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে।
আজ বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৪ নভেম্বর উদ্বোধনের জন্য ওই দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ নভেম্বর থেকে আবার চালু হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দার্ন রুটের কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি ৫-এর ফলক উন্মোচন করবেন।’
এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার ছাড়া আগামী ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭.৩০ থেকে সকাল ১১.৩০ পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। সকাল ১১.৩০-এর পর থেকে মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, তবে সকাল ১১.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে মেট্রো ট্রেনের সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর এবং পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরের বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুপারিবাগানে ঢুকে পড়ার অভিযোগে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে প্রতিকার না পেয়ে মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী ছাগল মালিক এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
৩৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
৩৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানববন্ধনের ঘোষণাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই প্রবীণ শিক্ষক...
৩৯ মিনিট আগে