Ajker Patrika

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে মধ্যরাতে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা যায়, গ্রেপ্তার লেলিন বিভিন্ন অপকর্মের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত।

আজ সোমবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান আজকের পত্রিকাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে চট্টগ্রামের মিরসরাই থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম। আসামিকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বাস্থ্যকেন্দ্রটিতে মা ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়। সেটি রাড্ডা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ–ফ্যামিলি প্ল্যানিং নামে পরিচিত।

পরে ভাঙচুরের ঘটনায় একটি স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন। কয়েকজন গ্রেপ্তার থাকলেও অন্য আসামিরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছিল।

পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় আসামি লেলিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এ দিকে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম। রাড্ডার ঘটনাকে কেন্দ্র করে পরে তিনি গত ১ অক্টোবর পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত