আগামীকাল বুধবার মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
এমএএন ছিদ্দিক বলেন, ‘আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি আমরা সম্পন্ন করেছি। আগামীকাল বুধবার থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে।’
তিনি আরও বলেন, ‘উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এত দিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।’
এমএএন ছিদ্দিক বলেন, ‘নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয় দিকেই মেট্রোরেল ১২ মিনিট পরপর চলাচল করবে। এ ছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।’
তিনি আরও জানান, তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোতে শুধু এমআরটি র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন। এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে।
এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৫) নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।
১৫ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুর শহরের মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে গড়ে উঠেছে অন্তত ১২টি অবৈধ ইজিবাইক ও সিএনজি স্ট্যান্ড। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে, বাড়ছে যানজট, সেই সঙ্গে ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।
৩১ মিনিট আগে
রাজধানীতে মশা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হলেও কমছে না তার উপদ্রব। প্রতিবছর বরাদ্দ বাড়লেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। ইতিমধ্যে মশা মারতে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা এবং প্রয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। এ অবস্থায় মশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগের কথা জানিয়েছে দুই সিটি করপোরেশন।
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪৩ মিনিট আগে