
করোনাকালে শুরু হওয়া লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উত্তরা ৬ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত রাজউকের শিক্ষার্থীরা ‘শিক্ষা না জুয়া, শিক্ষা শিক্ষা’, ‘জুয়া বন্ধ কর, পরীক্ষা চালু কর’, ‘আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’ সহ নানা শ্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, কোভিড-১৯ বা করোনাকালীন সময়ে স্কুল পর্যায় বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে লটারির ব্যবস্থা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারই ধারাবাহিকতায় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজেও ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলেন, এখন দেশে করোনা মহামারি নেই। তবুও করোনাকালে চালু হওয়া লটারি পদ্ধতি এখনো চালু রয়েছে। যার কারণে মেধাবীরা ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা লটারি পদ্ধতি বাতিল করে পরিক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালু করার জোর দাবি জানাচ্ছি।

আন্দোলনে অংশ নেওয়া রাজউক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবু বক্কর সিদ্দিক আয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করেছি। আমাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও একমত। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কাছে লটারি পদ্ধতি বাতিলের আমাদের দাবি আমাদের।’
আয়মান আরও বলেন, ‘আমরা রোববার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের পুরাতন নির্দেশনা বাতিল করে নতুন নির্দেশনার অপেক্ষায় থাকব। নাহলে রোববার থেকে ক্লাস বর্জন করে আমরা নতুন কর্মসূচি শুরু করব।’
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজউক কলেজের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারি রাখা হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা, অসুস্থ সাবেক খেলোয়াড়দের আর্থিক সহায়তা, ক্রীড়া উন্নয়নে মাঠ সংস্কার, জিমনেশিয়াম চালু ও এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের
৬ মিনিট আগে
বাগেরহাটের কচুয়া উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চরকাঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ‘মদ পানের পর’ বিষক্রিয়ায় অসুস্থ হওয়া আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের কিলঘুষিতে আবুল কালাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালক জামাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে