
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে জবাবও দিতে বলা হয়েছে।
আজ রোববার অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই নোটিশ দেন।
নোটিশ পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা ও মো. আশিকুজ্জামান (নজরুল)।
নোটিশে বলা হয়, আজ বেলা পৌনে ২টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন ওই চারজন। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলেও হুমকি দেন তাঁরা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিস্তারিত বলতে রাজি হননি। তিনি আজকের পত্রিকাকে বলেন, অফিসের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নিতে হয়েছে।
এদিকে ফেসবুকে ভিডিও বার্তায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা বলেন, ‘২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুমের ঘটনায় মামলা করতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে ওই সময় তিনি মামলাটি করেননি। পরে প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের নির্দেশে মামলাটি করেছিলাম আমি। সে কারণেই রুহুল কুদ্দুস কাজল আমার প্রতি ক্ষুব্ধ ছিলেন। রুহুল কুদ্দুস কাজল বেগম খালেদা জিয়ার মালায়ও যাননি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে