
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে এই ঘটনায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।
শিক্ষক নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক বিজয়ের প্রথমবার্ষিকীতে টিএসসিতে শিবিরের উদ্যোগে প্রদর্শিত ছবিতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় জড়িত রাজাকারদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে অবমাননা করেছে। সংগঠনটি বলেছে, এটি ৭১ কে ২৪ এর মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য প্রচেষ্টা এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি চরম অসম্মান।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা সত্ত্বেও সারাদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে প্রতিবাদী ছাত্র সংগঠনগুলোর চাপের মুখে প্রক্টরিয়াল টিম ধীর গতিতে ছবি সরালেও ততক্ষণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, সময়মতো ব্যবস্থা নিলে পরিস্থিতি এভাবে উত্তপ্ত হতো না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবাদের সময় একজন ব্যক্তি নারীদের আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করছিল, যাকে পরে শিবিরের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। প্রশাসনের ব্যর্থতায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, অথচ বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকার পরও এ ঘটনা ঘটেছে, যা প্রশ্নবিদ্ধ।
শিক্ষক নেটওয়ার্ক প্রক্টরের সমালোচনায় বলেছে, ৫ আগস্টের মতো দিনে এ ঘটনা ঘটতে দেওয়ার মাধ্যমে প্রক্টর নিজের অক্ষমতা আবারও প্রমাণ করলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষা ও মুক্তিযুদ্ধের সম্মান বজায় রাখা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছেন।
সংগঠনটি দাবি করেছে, ইসলামী ছাত্র শিবিরকে নিঃশর্ত ক্ষমা চেয়ে যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের প্রচেষ্টা না করার অঙ্গীকার করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্পষ্ট নির্দেশনা জারি করতে হবে; প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে; ইন্টারনেটের মাধ্যমে নারীদের হয়রানিতে জড়িত গ্রুপ ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রচার ও সংরক্ষণে স্থায়ী উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বছর আগস্টের পর থেকে ক্যাম্পাসে হত্যাকাণ্ড, যৌন নিপীড়নের অভিযোগ আমলে না নেওয়া, চারুকলার শোভাযাত্রায় আগুন দেওয়ার মতো একাধিক ঘটনায় প্রশাসনের গাফিলতি দেখা গেছে। যারা চব্বিশের নাম দিয়ে একাত্তরকে অবমূল্যায়ন করে, তারা আসলে দুই ইতিহাসকেই কলঙ্কিত করছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে