
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে সোহাদ হক (১৯) নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সুইমিংপুলে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিংপুলে গোসল করছিলেন। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন অনেকে। তখন তাঁরা দেখতে পান, সুইমিংপুলের পাড়ে সোহাদকে ঘিরে আছেন সবাই। এগিয়ে গেলে জানতে পারেন পানিতে ডুবে গিয়েছিলেন সোয়াদ। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন।
ঢাবির আরেক শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সোহাদ তাঁর জুনিয়র ছিল। সুইমিংপুলে গোসল করার সময় যখন পাড়ে ভিড় দেখেন, তখন সহপাঠীরাই তাঁর পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিলেন। সুইমিংপুলের কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি। সোহাদের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। যে কারণে সাঁতার জানা সত্ত্বেও গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে পারে।
সোহাদের বাড়ি বগুড়া জেলায়। দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র তিনি। থাকতেন হাজী মুহাম্মদ মহসিন হলে। তাঁর সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছেন তা জানাতে পারেননি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
২ ঘণ্টা আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৫ ঘণ্টা আগে