
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে এক যুবক মারা গেছেন। নিহতের নাম চান মিয়া কবির (৩২)। এ ঘটনায় চান মিয়ার সঙ্গে মোটরসাইকেলে থাকা সুমন মিয়া (২৪) নামে আরেক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান চান মিয়া কবি।
হাসপাতালে মৃত কবিরের রুমমেট পবন চন্দ্র দাস বলেন, কবির মতিঝিল সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন। ওয়ারীর গোপীবাগ তৃতীয় লেনের এলাকায় একটি কক্ষে আমরা দুজন থাকতাম। রাতে কবির তার বন্ধু সুমনের সঙ্গে মোটরসাইকেলে করে বাইরে যান। কিছুক্ষণ পরই জানতে পারি হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর সেখান থেকে পঙ্গু হাসপাতালে আনা হয় তাদের। সেখানে চিকিৎসা শেষে আবারও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক জানান যে, কবির মৃত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সুমন মিয়া শেরেবাংলা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

নিজের বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছিলেন তিনি। এখন সেই চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করছেন। তবে সেটা ব্যক্তি পর্যায়ে নয়, পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বিদ্যুৎ বিক্রি করছেন তিনি।
৮ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রায় দেড় শতাধিক গ্রাহকের কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাহিদা বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ...
৪১ মিনিট আগে
প্রথমে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশন পাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে আরও মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা বলে প্রতারকেরা।
১ ঘণ্টা আগে