
ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে সংঘর্ষ—তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কী কারণে সংঘর্ষ হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে।
জানা যায়, বেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নায়েমের গলির মুখে অবস্থান নিয়েছে ও সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে অবস্থান করছে।
উদ্ভূত এ পরিস্থিতির কারণে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। এতে ওই এলাকার সড়কগুলোতে গাড়ির চাপ রয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে চুরির অপবাদ দিয়ে তিন ভাই-বোনকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতনের ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর ভুক্তভ
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১০ মিনিট আগে
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে ১ হাজার ৪১৭টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (৩০) ও ফারুক মোল্যার ছেলে সুমন মোল্যা (৩২)।
১৫ মিনিট আগে
চার-পাঁচ দিন আগে জাদু শাহ নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের জন্য ইট নিয়ে আসেন। রাস্তায় কাদা থাকায় ইট পরিবহনে সুবিধার জন্য ওই জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়। এরপর বৃষ্টির পানি সরে গেলে আজ শনিবার সকালে মাটির নিচ থেকে একাধিক বাক্স ও মাইনসদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর
২৫ মিনিট আগে