
সুপ্রিম কোর্টের কর্মচারী কামাল উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি বাথরুমের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি লাগানো অবস্থায় তাঁর লাশ ঝোলানো ছিল। পরে খবর পেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানা গেছে, কামাল উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের জমাদার ছিলেন। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল করছে।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
৮ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আজ সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন...
১৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাটাপাড়া, কালকোট ও বাংপাই গ্রামে এ দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৬ মিনিট আগে