
রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্ট চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা-পুলিশ। আজ রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করা হয়। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। পরে বোম্ব ডিসপোজাল টিম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে গ্রেনেডগুলো নিরাপদে সরিয়ে নেয়।
পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এসব গ্রেনেড সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে মো. সাগর নামের এক ছাত্রকে ৩ দিন ধরে আটকে নির্যাতন করা অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে হোস্টেল প্রশাসন। ঘটনাটি কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে ঘটেছে।
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক বিএনপি নেতাকে ইউপির সদস্যের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। গত শনিবার মারধরের শিকার বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলাটি অনুষ্ঠিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রশাসন ছাড়াও স্থানীয় রাজনৈতিক...
১৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে