
কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামে যাচ্ছিলেন ১৩ স্বজন। সেখানে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। ট্রলারে বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসিও ছিল। হঠাৎ শুরু হয় ঝড়। সেই ঝড়ে ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একই পরিবারের চার সদস্য।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রায়েশা বেগম (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তাঁর মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল মিয়া (৫৪), তাঁর ছেলে সজিব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)। পুলিশের ভাষ্য অনুযায়ী, হেলাল মিয়ার নাম হেলালউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রাম থেকে ১৩ জন স্বজন ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামে যাচ্ছিলেন। সেখানে শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। ট্রলারটি সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে উদ্ধার করে।
দুর্ঘটনার পর রায়েশা বেগম, হেলাল মিয়া, সজিব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেন নিখোঁজ হন। পরে রায়েশা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও অন্য চারজনের সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মেঘনা নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ শুরু করেন। সন্ধ্যা নেমে আসায় ডুবুরি দলের সদস্যরা এখন কাজ করতে পারছেন না। রাতে সন্ধান না মিললে আগামীকাল সকাল থেকে উদ্ধার তৎপরতা আবার চালানো হবে।’
বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শাহ কামাল বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা কাজ করছেন। ডুবুরি দল এলেও সন্ধ্যা নেমে আসায় তারা উদ্ধারকাজ চালাতে পারছেন না।

খুলনায় পৃথক ঘটনায় বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা মনি খান এবং সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রী ইতি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ। দুটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি তদন্ত করছে।
২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
১৭ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম (প্রায় ৩৬ ভরি) স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২২ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ...
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ পলাতক বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকে ভিড় করেন শত শত গ্রাহক।
২০ মিনিট আগে