
রাজধানীতে চলন্ত বাসে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী আজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ানোর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী শাহেব আলীর শ্যালক মো. রতন জানান, পরিবার নিয়ে শাহেব আলী কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘ব্যাপারী স্টোর’ নামে একটি আন্ডার গার্মেন্টসের দোকান রয়েছে। রোববার সকালে মালামাল নিয়ে উত্তরায় গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তুলেছেন। দুপুরে কোনো একটি বাসের স্টাফ শাহেব আলীর মোবাইল থেকে বাড়িতে কল দিয়ে জানান, তিনি (শাহেব আলী) বাসের ভেতরে অচেতন হয়ে আছেন। পরে ওই বাসের স্টাফেরা তাঁকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। পরে সেখান থেকে ওই ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁর শ্যালক রতন।
রতন আরও বলেন, ‘তাঁর (শাহেব আলী) কাছে আনুমানিক দেড় লাখ টাকা ছিল। সেই টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে।’
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে শাহেব আলী নামের ওই ব্যক্তির পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৮ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে