বাংলাদেশের গণপরিবহনে নারীদের হয়রানি নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে গণপরিবহন ব্যবহার করে অফিসে যেতে কর্মজীবী নারীদের জীবন দূর্বিসহ হয়ে ওঠে। এ অবস্থা পরিবর্তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীকে মোটর ড্রাইভিং প্রশিক্ষক হিসেবে গড়ে তুলেছে। এ নারী প্রশিক্ষকেরাই পরিবহন শ্রমিকদের নারী সম্পর্কিত ধারণায় পরিবর্তন আনবেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভাকক্ষে নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পাদন বিষয়ে শিক্ষণ দেওয়াই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে টট (ToT) প্রশিক্ষণার্থীগণ কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।
প্রশিক্ষক ফাতেমাতুজ্জোহরা রুপা বলেন, ‘বিআরটিসির প্রশিক্ষকেরা সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন কীভাবে ট্রেনিং করাতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়ে যেভাবে দেশের জন্যে করে যাচ্ছেন, আমরাও করতে পারি। আমাদের যদি সে ধরণের সুযোগ দেওয়া হয়, আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। বাংলাদেশের আমূল পরিবর্তন আমরা আনতে পারবো। পরিবহন খাত নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে, সেটা পরিবর্তন করতে পারবো যথাযথ সহযোগিতা পেলে।’
অপর প্রশিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘পরিবহন এমন একটি খাত, সেখানে অর্থনীতি থেকে প্রতিটি খাতই জড়িত। পরিবহনের অদক্ষতার জন্যে অর্থনীতিতে ক্ষতি আসতে পারে। সেজন্য আমাদের এ খাতে পরিবর্তন আনতে হবে। আমরা প্রশিক্ষণ নিয়েছি নারীদের শুধু নয়, পুরুষদেরও যেন শেখাতে পারি।’
নারীদের গণপরিবহনে ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় বের হলে গণপরিবহনে ম্যানার নেই। যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকেরা খারাপ ব্যবহার করছে, যাত্রীরাও করছে। নারী প্রশিক্ষক, চালকেরা এক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন সবার সহযোগিতায়। যে যোগ্য তাঁকেই সে জায়গায় দেওয়া উচিত সে নারী হোক বা পুরুষ।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২৬ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৩১ মিনিট আগে