
‘হোলি আর্টিজানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারতাম তাহলে আজ যে পদ্মা সেতু দেখছি, মেট্রোরেল দেখছি, তা কোনো কিছুই বাস্তবায়ন করতে পারতাম না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘুরে দাঁড়াতে না পারলে কোনো বিদেশি টেকনিশিয়ান-ইঞ্জিনিয়ার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসত না।
রাজধানীর গুলশান পুরাতন থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করতে এসে আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।
ডিএমপির কমিশনার বলেন, ‘বাংলাদেশে হরকাতুল জিহাদের মধ্য দিয়ে জেএমবির উত্থান হয়। পরে ইরাকে যখন আইএসের উৎপাত শুরু হয়, তখন বাংলাদেশের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশের কিছু মানুষ তামিমের নেতৃত্বে হোলি আর্টিজানে হামলা করে। হোলি আর্টিজানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই বাংলাদেশ পুলিশে জঙ্গি দমনে নতুন একটি ইউনিট খোলা হয়। এই ইউনিটের অধিকাংশ সদস্যই ইউএস সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। এ ছাড়া ইউএস সরকারের পক্ষ থেকে অস্ত্র এবং প্রোটেকশনের রিকোয়ারমেন্ট দেয় বাংলাদেশকে। ইউএস সরকারের পক্ষ থেকে এই রিকোয়ারমেন্ট পাওয়ার পর থেকেই আপনারা লক্ষ করেছেন চট্টগ্রাম, মৌলভীবাজার, খুলনা বিভাগের বিভিন্ন স্থানসহ দেশের যেসব জায়গায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, সেই সময়কার জঙ্গিদের আস্তানা তছনছ করে দেওয়া হয়েছে।’
শফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গি দমনে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। কারণ, এখনো জঙ্গি তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। জঙ্গিদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভিটিসহ সকল বিষয়ে আমরা মনিটরিং করি।’
এ ছাড়া বিভিন্ন সময় অ্যান্টি টেররিজম ইউনিট সিটিসিসহ বিভিন্ন মেট্রো ও জেলা পুলিশে সিটিসির মতন একটি করে ছোট ইউনিট করা হয়েছে। তারা বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করছে এবং জঙ্গিদের নেটওয়ার্ক নস্যাৎ করে দেওয়া হচ্ছে।
‘আমাদের যে দুজন সদস্য এখানে জীবন দিয়েছেন, তাঁদের স্মরণে আমরা শ্রদ্ধা জানালাম।’ এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে যে ভূমিকা দেখিয়েছে, তা সত্যি প্রশংসনীয়।

আর কিছুক্ষণ পরই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল প্রদীপ কুমার (১৯) নামে এক পরীক্ষার্থীর। মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা।
২৩ মিনিট আগে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনও মারা যান।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
৭ ঘণ্টা আগে