
রাজধানীর শ্যামপুরে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, খবর পেয়ে সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। তার ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসআই আরও বলেন, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লালমনিরহাটে উজানের ঢল ও দুদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। ফলে নদীপারের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ...
১২ মিনিট আগে
সৌদিপ্রবাসী ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রেখেছিলেন। সেই পানি পরিষ্কার করতে বলেন তানিয়া। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানা বিষয়টি ইমনকে জানায়। ওই দিন ইমনই সবাইকে হুমকি দিয়ে বলে- ‘আমিও মরব, তোদেরকেও মারব’, বলে নিজের শরীরে পেট্রল ঢালে এবং বাকিদের শরীরে
১৭ মিনিট আগে
কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকাল থেকে আবারও ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে।
২৭ মিনিট আগে
যশোরের মনিরামপুরে বস্তায় রামদা, দা ও ছুরি নিয়ে ঘোরাঘুরির সময় তিন যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। দ্রুত বিচার আইনে মামলার পর শুক্রবার আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
২৮ মিনিট আগে