
পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দিনভর থেমে থেমে চলে সংঘর্ষ। আওয়ামী লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল ও মতিঝিল এলাকা। এরই মধ্যে আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতাল ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আজ শনিবার বিকেলে শাহজাহানপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে যাওয়ার পথে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয় ফায়ার সার্ভিসের একটি গাড়ি।
শাহজাহানপুর থানার ওসি মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান বলেন, ‘বিকেলে প্রথমে বিআরটিসি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতেও আগুন দেয় তারা।’
এ ঘটনায় কাউকে শনাক্ত করা না গেলেও তিনি বলেন, ‘পল্টনের সমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা বলেন, ‘বাসের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে দুর্বৃত্তরা ফায়ারের সার্ভিসের গাড়িটির ওপর হামলা করে। ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেয়। পরে তারা ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে আগুন নির্বাপণ করে।’
এছাড়া হরতাল ঘোষণার পর রাজধানীর মৌচাক ফ্লাইওভার, কমলাপুর, ইস্কাটন পুলিশ কনভেনশন সেন্টার ও কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে