
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাসহ সারা দেশে ‘টার্গেট কিলিংয়ের’ প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ২টার দিকে এ মানববন্ধন করে সংগঠনটি।
হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘সারা দেশে যে বিচারবহির্ভূত এবং টার্গেট কিলিং হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এই সরকারকে এসব হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’
সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, ‘আমরা দেখেছি ৫ আগস্টে বা তার পূর্ববর্তী আওয়ামী সরকার যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার চেয়ে এখন বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সেগুলোর বিচার হচ্ছে না।’
জুনায়েদ মাসুদ আরও বলেন, ‘এই যে দেশে... হাদি ভাইয়ের মতো টার্গেট করে হত্যার শিকার হচ্ছে, এসব হত্যার কোনো বিচার হচ্ছে না। এ সময় আমাদের প্রশ্ন তুলতে হচ্ছে—এই সরকার কি তাহলে এগুলো সাপোর্ট করছে?’
এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, জকসুর নবনির্বাচিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন বলেন, গভীর রাতে বনের ভেতর গাড়ির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন। হইচই শুরু হলে কয়েকটি ট্রাক দ্রুতগতিতে জঙ্গল থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসী ভেতরে গিয়ে দেখতে পান, বনের মধ্যে এলোমেলোভাবে বিপুল পরিমাণ গজারিগাছ মজুত করে রাখা হয়েছে।
৯ মিনিট আগে
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমকে তাঁর ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
বিভিন্ন দেশে পাঠানোর নামে অর্থ নিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। গতকাল সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ইতিমধ্যে কিউআরটি টিমের মাধ্যমে হটস্পট এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। কিউলেক্স মশার জন্মস্থান হিসেবে চিহ্নিত নালা-নর্দমা, পয়োনিষ্কাশন লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে