
দাবি আদায় না হলে ও প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ ছেড়ে দেওয়ার আগে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব শিক্ষক দেলাওয়ার হোসেন আজিজী।
জোটের সদস্যসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করব। আমরা এখন শহীদ মিনারের দিকে অবস্থান নেব। কালকের মধ্যে যদি আমাদের তিন দফা দাবি না মানা হয়, তাহলে লংমার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হব। দরকার হলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের এক দফা দাবি দেব। কিন্তু আমাদের দাবি মানতেই হবে।’
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা সাড়ে তিন ঘণ্টা শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন।
গত রোববার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাঁদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন কয়েকজন শিক্ষক।

স্বাধীনতা পদকপ্রাপ্ত বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সংবিধানের অন্যতম প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তাঁর নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা...
১১ মিনিট আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি আদালত। আজ বৃহস্পতিবার দুজনের করা আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ...
২৮ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফভর্তি বোতল দিয়ে আঘাত করার অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে