
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাবের ডগ স্কোয়াড টিমের একটি কুকুরকে র্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে। ওই কুকুরটির নাম ‘চিতা।’
এলিট ফোর্স র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে কুর্মিটোলার র্যাব সদরদপ্তরে আজ সোমবার দুপুরে আয়োজিত র্যাব মহাপরিচালকের দরবারে এ সম্মাননা দেওয়া হয়। কুকুরটিকে সম্মাননা ব্যাচ পরিয়ে দেন র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘চিতার বয়স ৩ বছর ২১ দিন। ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকাজে র্যাব ফোর্সেসের অন্যান্য সদস্যের পাশাপাশি ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ (কুকুর) চিতা তিনজন মরদেহের অবস্থান শনাক্ত করে। কুকুরের এই বীরত্বপূর্ণ কাজের জন্য র্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।’
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স টাওয়ারে ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
২৭ মিনিট আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
৩৮ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে