
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য ১৯ বার সময় পেল।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ওই দিন আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের বর্তমান আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। নারাজি দিয়ে অধিকতর তদন্তের দাবি করেন বাদী।
নারাজি আবেদনে মামলার বাদী দাবি করেন হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়নি। এমনকি মূল রহস্যও উদ্ঘাটিত হয়নি।
এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সালসহ ৬ জন পলাতক রয়েছেন। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে রুবেল নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হাদিকে হত্যার অস্ত্র সরবরাহের জন্য চট্টগ্রামের অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকেও গ্রেপ্তার করা হয়েছে। হেলালও আদালতে জবানবন্দি দিয়ে অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন। এই মামলায় মোট ১৩ জন কারাগারে আছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় আল জাবের বাদী হয়ে মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত পরিহারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
৩ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় এলাকায় অবস্থিত ‘নয়ন যোগী মানব কল্যাণকামী অনাথ আশ্রম’। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই আশ্রমটি শতাধিক অনাথ ও অসহায় শিশুর ঠিকানা। একসময় সরকারি-বেসরকারি সহায়তায় চলা আশ্রমটিতে এখন আর্থিক সংকটে ধুঁকছে। কমে গেছে অনুদান, সংকুচিত হয়েছে সরকারি বরাদ্দ।
১১ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা দুটি করা হয়। একটি মামলায় জাহিদুল ইসলাম বাদী হয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় মসজিদ পরিচাল
২৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।
৩২ মিনিট আগে