
সবজির মুনাফা মধ্যস্বত্বভোগী ও খুচরা ব্যবসায়ীদের পকেটে। ৩০ থেকে ৩৫ টাকার সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সোমবার দিবাগত মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারের সবজি আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এই চিত্র ফুটে উঠেছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, মোকামের ৩২ টাকার শসা কারওয়ান বাজারে ৪০ থেকে ৪৫ টাকা, ৩৬ টাকার বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, ৩০ টাকার কাঁচামরিচ ৪০ টাকা, ৩৩ টাকার উস্তে বা করলা ৪৫ টাকা, ১৫ টাকার পটোল ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার খুচরা পর্যায়ে এই সবজিগুলোই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। প্রকৃত কৃষকেরা লাভবান না হয়ে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।
ভোক্তা অধিদপ্তর জানায়, পাইকারি ও খুচরা পর্যায়ে ৩০ থেকে ৩৫ টাকার সবজি খুচরায় ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। এখানে প্রান্তিক কৃষক যেমন উৎপাদন খরচ পান না, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে দুই থেকে তিন হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরাই প্রতিদিন বিপুল পরিমাণ মুনাফা করছে। বাজার ব্যবস্থাপনা ও বিপণনে নিয়ন্ত্রণ আনতে ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত কারওয়ান বাজার পাইকারি আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান সরেজমিনে দেখতে ছুটে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে