কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও দেড় ঘণ্টা পর সাড়ে ১১টায় তিনি পরীক্ষা দিতে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় জামিনে বের হন তিনি।
খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, খাদিজার সেমিস্টার নষ্ট হয়েছে। সে ১৫ ব্যাচের শিক্ষার্থী হলেও এখন ১৬ ব্যাচের সঙ্গে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছে।
তিনি আরও বলেন, খাদিজার গতকাল রাতেই মুক্তি পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ কালকে মুক্তি দেয়নি। আজকে সকাল ৯টায় মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর ক্যাম্পাসে আসতে আসতে সাড়ে ১১টা বেজেছে।
পরীক্ষা দিয়ে বের হয়ে খাদিজাতুল কুবরা বলেন, ‘আমার এখনো মনে হচ্ছে আমি কারাগারেই আছি। এখানে এসে কোনো মতে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আগামী পরীক্ষাগুলোও দেব। এখন আর কিছু বলতে চাই না।’
এর আগে গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। আজ সোমবার থেকে খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় দ্রুত আদেশের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রার্থনা করা হয় প্রধান বিচারপতির কাছে। যার প্রেক্ষিতে তিনি যথাযথ নির্দেশ প্রদান করেন।
গতকাল রোববার গভীর রাত পর্যন্ত তার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারা ফটকে অপেক্ষা করলেও মুক্তি মেলেনি। পরে আজ সকালে মুক্তি পান খাদিজাতুল কুবরা।
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে একটি রাজধানীর কলাবাগান থানায়, অপরটি নিউমার্কেট থানায়।
গত বছরের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, গত ১৭ বছর নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়েছি। এ সময়ে অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে। অনেক সময় রাত দেড়টার দিকে শুভাকাঙ্ক্ষীরা আমাকে টেলিভিশন চ্যানেল থেকে বাসায় পৌঁছে দিয়েছেন। ডিজিএফআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর
৮ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনার ভয়াবহ ভাঙনে জিয়নপুর ইউনিয়নের বড় লাউতারা ও ছনপাড়া গ্রামের অন্তত ১০ থেকে ১২টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সড়ক, মসজিদ ও মাদ্রাসাও হুমকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পুকুর ও নদীতে ডুবে দুজন এবং সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।
৩৪ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পানিভর্তি খাদে পড়ে যায়। রোববার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় বাসের প্রায় ৪০ যাত্রী প্রাণে বাঁচেন।
৩৮ মিনিট আগে