
রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তাঁর পরনে বাদামি রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট ছিল।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্টের পূর্বে পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এরপর বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট পূর্ব পাশের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের মুখে জানা গেছে সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্টের পূর্ব পাশের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
এসআই রাজ্জাক আরও জানান, মৃত যুবকের পরনে ছিল বাদামি রঙের শার্ট ও ছাই রঙের প্যান্ট। ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ১৯ দিন ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের শাটডাউন ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ১১ ও ১২ অক্টোবর উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আরাফাত রহমান।
২২ মিনিট আগে
আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
১ ঘণ্টা আগে
নাফিজের পরিবার চট্টগ্রাম নগরে বসবাস করে। দুই দিন আগে তাঁরা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরে নামাজ শেষে নাফিজ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে