রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। কোন ধরনের গাড়ির মাধ্যমে এ দুর্ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে মাতুয়াইল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তাদের কাছে খবর আসে, যাত্রাবাড়ীর মাতুয়াইলে ইউটার্ন থেকে সাইনবোর্ডের দিকে কিছু দূর যেতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ভোরে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, তবে কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। সিআইডির ফরেনসিক ইউনিটের সহযোগিতায় ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে দেখে কোনো কারখানার শ্রমিক বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরানঞ্জন দাসের ছেলে।
৬ মিনিট আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য জশনে জুলুস। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতি, কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক।
২২ মিনিট আগে
হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের সুঘর সুপার ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে