
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আমির শেখ (৭০)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত আমির শেখ একই গ্রামের প্রয়াত কোরবান আলী শেখের ছেলে।
নিহতের দোতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবনমালিক আমিরকে ডাকতে দোতলায় যান তিনি। এ সময় ওপরে ওঠার সিঁড়িসংলগ্ন একটি কক্ষের মেঝেতে আমির শেখকে পড়ে থাকতে দেখা যায়। তিনি ভয় পেয়ে চিৎকার করলে অন্য ভাড়াটিয়ারা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভবনের দ্বিতীয় তলায় বৃদ্ধ একাই থাকতেন। তার চার মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে