কিশোরগঞ্জের করিমগঞ্জে মরিয়ম বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। গতকাল সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের পুরান বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মরিয়ম ও জাকির হোসেনের দুই ছেলে ও মেয়ে রয়েছে। জাকির হোসেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্যানগাড়ি চালান। গতকাল সোমবার রাতে মরিয়ম চার ছেলেমেয়ে নিয়ে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঠান্ডা অনুভূত হওয়ায় কম্বল গায়ে জড়ানোর জন্য ঘুম থেকে ওঠে মেয়ে শান্তা (৮)। তখন ঘরে বাতি জ্বালানো ছিল। এ সময় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে মাকে ঝুলতে দেখে সে চিৎকার শুরু করে। তার চিৎকারে ঘরে থাকা বাকিরাও ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। এরপর আশপাশের লোকজনও এসে জড়ো হয়। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ নামায়। রাতেই ঘটনাস্থলে মরিয়মের মা-বাবা আসেন। ভোরে মরিয়মের স্বামী জাকিরও নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন।
এ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘মরিয়ম বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সুরতহালে এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে