
রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি জানান, সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।’
ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

মন্ত্রী বলেন, ‘এ বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এর ইতিবাচক অর্থনৈতিক প্রভাব শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলে পড়বে। একই সঙ্গে এখানে সাপ্লাই চেইন ও বিভিন্ন ধরনের...
১২ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে এক ব্যক্তির মাদক সেবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক মুকুল নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় ওয়াসেল আহমেদ আজহার নামের এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করে আসছিল। পরে নিজেদের ও সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিংমলে এসব জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
২০ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরহাদ হোসেনের বিরুদ্ধে।
২২ মিনিট আগে